August 3, 2026, 9:00 pm
শিরোনামঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক কুড়িগ্রাম জেলায় ১৬টি নদী ভারতের পাহাড়ি পানির ঢলে বিপদসীমার মধ্যে নদী ভাঙ্গনে এলাকার লোকজন আতঙ্ক। ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ। দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২ ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন।

কুড়িগ্রাম উলিপুরে জমা জমি বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১।

মোঃ মাইনুল ইসলাম

কুড়িগ্রাম উলিপুরে জমা জমি বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১।

 

 

মোঃ মাইনুল ইসলাম
উলিপুর প্রতিনিধি।

কুড়িগ্রাম উলিপুর উপজেলা দুর্গাপুর ইউনিয়নের গোড়াই ছড়ার পার এলাকা মোঃ মজিবর রহমানের (৭৫ ) সঙ্গে তার ছোট ভাই মোঃ আব্দুল মজিদ (৬৮) এর ছেলে সন্তান দের সঙ্গে জমি জমার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলিয়া আসার কারনে প্রায় সময় তাকে সহ তার পরিবারের সদস্যদের মারপিট করার হুমকি প্রদান করে আসছে। এমতবস্থায় মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ আবুল খায়ের(আব্দুল্লা) সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার দিন -০৬/০৩/২৬ তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় আবুল খায়ের নামের ব্যক্তি পার্শ্ববর্তী স্থান হইতে পায়ে হেটে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হইলে মোঃ মোস্তাফিজার রহমান (৩০), পিতা-মোঃ আঃ মজিদ এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর আসা মাত্রই অজ্ঞাতনামা ৩/৪ জন পূর্ব বিরোধের জের ধরে হাতে লোহার রড, লাঠি, ছোড়া, দা, কুড়াল ইত্যাদি দেশীয় মারাক্তক অস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে একই উদ্দেশ্য সাধনকল্পে তথায় আসিয়া পথরোধ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। ঐ সময়-মোঃ আবুল খায়ের প্রতিবাদ করিলে মোঃ মোস্তাফিজার রহমান হত্যার লক্ষ্যে তাহার হাতে থাকা লোহার রড দ্বারা মাথায় বাড়ি মারিয়া মাথার বামপার্শ্বে কাটা গুরুতর রক্তাক্ত জখম করে। যাহাতে ৪,টি সেলাই আছে। ওই সময় আরো তিন-চার জন তাহাদের হাতে থাকা বাশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফুলাছিলা জখম করে। মারপিটের ফলে আবুল খায়ের মাটিতে পড়ে গেলে মুস্তাফিজার এবং তার বড়ো ভাই মোঃ মোস্তফা মিয়া (৩৫), বুকের উপর বসে তার হাত দিয়ে গলা চেপে ধরে এবং হত্যার চেষ্টা করে। ইহাতে নিশ্বাস বন্ধ হয়ে মরার উপক্রম হয় এবং নাক মুখ দিয়া ফেনা বাহির হইতে থাকে। ঐ সময় তার ডাক‌ চিৎকারে তার মা মোছাঃ আয়শা বেগম আগাইয়া গেলে বিবাদীদের হাতে থাকা বাশের লাঠি ও লোহার রড নিয়ে তাহাদের দিকে এগিয়ে আসে। এবং এক পর্যায়ে মোঃ আবুল খায়েরের স্ত্রী মোছাঃ রোকসানা বেগম আগাইয়া গেলে তার মাথার চুল ও পড়নের কাপড় টানা হেচরা সহ শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। এমতাবস্থায় তাদের ডাকচিৎকারে কতক আশেপাশের লোকজন এসে বিবাদীগনের কবল হইতে তাদের উদ্ধার করিলে বিবাদী গন বিভিন্ন ভয়ভীতি সহ জীবন নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল হইতে চলিয়া যায়। এরপর আবুল খায়েরের অবস্থা আশংকা জনক হওয়ায় কতক জনের সহযোগীতায় একটি অপরিচিত অটোযোগে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। যাহার রেজিঃ নং-২৬৬৬/১৯, এসএল নং-৩০।মোছাঃ রোকসানা বেগম বলেন আমি ও আমার শ্বাশুরী স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহন করি। এবং ঘটনার সময় উপস্থিতি স্থানীয় কয়েকজনের মারফতে থানায় উপস্থিত হয়ে তাদের কতক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। এবং ভুক্তভোগী বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আমি সহ আমার পরিবারের সকলে প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা