ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ।
মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ঢাকা হতে প্রাপ্ত এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১৯ জুলাই ২০২৬ খ্রি. রোজ রবিবার সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয়, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার মোট ৩০ জন সুবিধাভোগীর প্রত্যেককে ১০,০০০/- (দশ হাজার) টাকা করে এককালীন অনুদানের চেক প্রদান করা হয়েছে।
উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার জনাব অমৃত দেব নাথ কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে থাকায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আজিজুর রহমান সরকার (স্বপন)
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে সরকারের এই কল্যাণমুখী উদ্যোগের প্রশংসা করেন এবং অনুদানের অর্থ সঠিক ও উৎপাদনশীল কাজে ব্যয় করার জন্য সুবিধাভোগীদের প্রতি আহ্বান জানান। উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।