September 17, 2026, 9:56 pm
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

দেশের মানুষ এবার আমাদের কাছে বেশি কিছু প্রত্যাশা করছে : সাকিব

Reporter Name

২৭ অক্টোবর বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে দেশে আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন করেনি বাংলাদেশ দল। গুয়াহাটিতে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেললেও সেখানে নিজেদের বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি দলসংশ্লিষ্ট কেউ। বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে আজ আহমেদাবাদে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে নিয়ে ‘ক্যাপ্টেন্স মিট’ আয়োজন করে আইসিসি। সেখানে এবার নিজেদের বিশ্বকাপ ভাবনা এবং লক্ষ্য জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

নিজেদের সপ্তম বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ এবার আগের ছয় পর্বের সাফল্য ছাড়িয়ে যেতে চায় বলে মন্তব্য করেন সাকিব, ‘আমার মনে হয় আমরা ভালোভাবে প্রস্তুত। আমরা যদি ২০১৯ বিশ্বকাপের পর থেকে সর্বশেষ ৪ বছরের কথা বলি, খুব সম্ভবত আমরা বাছাই পর্বের (ওয়ানডে সুপার লিগ) পয়েন্ট সিস্টেমে তৃতীয় বা চতুর্থ ছিলাম (তৃতীয়)। দল হিসেবে আমরা বেশ ভালো করেছি। এখন আমাদের সময় এসেছে বিশ্বকাপে ভালো কিছু করে দেখানো।

আমার মনে হয়, আমাদের দল প্রস্তুত এবং আমরা আগে যা করেছি দেশের মানুষ তার চেয়ে বেশি কিছু প্রত্যাশা করছে।’
বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করা সাকিব এবার নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে গেছেন। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। আট ম্যাচ খেলা সাকিব করেছিলেন ৬০৬ রান, দুটি সেঞ্চুরির পাশাপাশি করেছিলেন পাঁচটি হাফসেঞ্চুরিও।

এবার বিশ্বকাপে এই অলরাউন্ডারের ওপর দল এবং সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। সেটাতে বাড়তি চাপ অনুভব করছেন কি সাকিব?
এমন প্রশ্নের সাকিবের উত্তর, ‘না, একেবারেই না। আমার মনে হয় ভালো করতে এটা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কখনোই পরিসংখ্যান দেখিনি। আমি সব সময় দলের জন্য অবদান রেখেছি।

আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা