September 16, 2026, 7:57 pm
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ।

মোঃ রিয়াজুল ইসলাম

কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ।

 

 

 

মোঃ রিয়াজুল ইসলাম: ২/৭/২০২৬
ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়া এলাকায় পৃথক দুটি সুপারি বাগানে গোপনে গাঁজা চাষ করার অভিযোগে সেই বাগানে অভিযান চালিয়ে ছোট বড় চারটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০১ জুলাই) ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এর নেতৃত্বে দুটি সুপারির বাগানে অভিযান চালিয়ে এই গাঁজার গাছ জব্দ করা হয়। তাঁকে সহযোগিতা করেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন ও এস, আই জাহিদ সহ পুলিশের একটি দল। অভিযানকালে সুপারি বাগান থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি বড় এবং প্রায় ২ ফুট উচ্চতার দুটি ছোট গাঁজা গাছ জব্দ করা হয়। গাঁজা গাছগুলো স্থানীয় মাদক ব্যবসায়ী মো. মাজেদুল ইসলাম মঞ্জু চাষ করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মাজেদুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন এবং এলাকায় একজন চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত। তবে এসময় তিনি এলাকায় না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকা এবং প্রচুর সুপারি বাগান থাকায় কিছু মাদক কারবারি এসব বাগানে স্থানীয়ভাবে গাঁজার চাষ করে থাকে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা