September 17, 2026, 9:59 pm
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুযোগে সংখ্যালঘুদের সম্পত্তির জবরদখল।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংখ্যালঘুদের সম্পত্তি জবরদখল।
শ্রী নিরোধ চন্দ্র সরকারের বাপ দাদার থেকে অর্পিত সম্পত্তির উপর মৃত মোঃ মজম উদ্দিন এর পুত্র মোঃ রফিকুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম(বাচ্চু) সহ দুইশত জন ভাড়াটিয়া গুন্ডা সহ অস্ত্রে সস্ত্রের সজ্জিত হইয়া শ্রী নিরোধ চন্দ্র সরকারের সম্পত্তি জবর দখল করেন।
গত ০৮/০৮/২০২৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার কুড়িগ্রাম উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা শ্রী নিরোধ চন্দ্র সরকার এর পিতা মৃত নলেনী কান্ত সরকার, গ্রাম হিজলি মাঝিপাড়া, অত্র ইউনিয়নের এই নিরোধ চন্দ্র সরকার ও মৃত মজর উদ্দিনের পুত্ররা সহ ১৯৯৪ সাল থেকে নিম্ন তফসিল বর্ণিত জমির বিরোধ চলিয়া আছে। উক্ত জমির জেল নং ৫৬ সি, এস ৬৮ হাল খং নং ১০৫ সাবেক দাগ নং ১৯৭৯ জমির পরিমাণ ৩৪ শতক। উল্লেখিত জমি সম্পর্কে উভয়ের মাঝে নিম্ন আদালতে ১৯৯৪ সাল থেকে মামলা শুরু হয়। এবং ১৯৯৬ সালে শ্রী নিরোধ চন্দ্র সরকার রায় পান।  অপরদিকে বিবাদী মৃত মজর উদ্দিন ও পুত্রসহ পুনরায় কোর্টে আপিল করেন। এই আপিল এর উপর ভিত্তি করে বাদী শ্রী নিরোধ চন্দ্র সরকার মামলাটি হাইকোর্টে পুনরায় আপিল এর বিরুদ্ধে হাইকোর্টে রীট করেন, এবং এই জমির কোর্টের মীমাংসা না হওয়া পর্যন্ত  জমিতে কেউ যেন দখল নিতে না পারে এই মর্মে হাইকোর্ট একটি  Stay Order দেন।
এই আদেশ চলাকালীন অবস্থায় গত ৮-৮-২০২৪ ইং তারিখ আনুমানিক সময় ২ঃ৩০ মিনিট বিবাদী মৃত নজর উদ্দিন ছেলেরা সহ প্রায় দুইশত জন ভাড়াটিয়া গুন্ডা মাস্তান দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হইয়া জোরপূর্বক উক্ত জমিতে ঘর নির্মাণ করেন।
এমতঅবস্থায় বাদী বলেন, আপনারা কারা দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই জরুরি অবস্থায় আপনারা কেন এই জমির উপর ঘরবাড়ি করছেন, এই জমি সম্বন্ধে হাইকোর্টে মামলা চলমান রয়েছে। মামলার রায় আপনাদের উপর হলে আপনারা ঘরবাড়ি করবেন এতে কেউ বাধা দেবে না।
তাছাড়া এখন কেন জোর করে ঘরবাড়ি নির্মাণ করছেন। এই কথা বলা মাত্রই ভাড়াটিয়া গুন্ডা সহ মজর উদ্দিনের পুত্ররা লাঠি সোটা নিয়ে পিছনে ধাওয়া করে এবং বাড়িঘর পুড়িয়ে দেবে বলে হুমকি প্রদর্শন করে চলে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা