প্রেস বিজ্ঞপ্তি
কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বিষয়ক একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন।
নিজস্ব প্রতিবেদক: ১১/০৫/২০২৬ খ্রি
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরভুক্ত জাতীয় গ্রন্থাগারে ২০২৫-২৬ সালে প্রকাশিত নতুন ও সৃজনশীল প্রকাশনা কপিরাইট আইনে সম্পূর্ণ বিনামূল্যে ও নিজ খরচে জমাদানের বিধান রয়েছে,
এ প্রেক্ষিতে সৃজনশীল ও নতুন প্রকাশনার আইএসবিএন গ্রহণে সচেতনতা বৃদ্ধি লেখক ও প্রকাশকদের জাতীয় গ্রন্থপঞ্জি বিনামূল্যে বিতরণ এবং স্পটে পুস্তক জমা গ্রহণের উদ্দেশ্যে ১১-১২ মে ২০২৬ ইং তারিখে একটি টিম কুড়িগ্রাম সদরে অবস্থান করেন।
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের উক্ত টিমকে নতুন প্রকাশনা জমাদানে এবং আইএসবিএন বিষয়ে মতবিনিময়ে সার্বিক সহযোগিতার জন্য প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী, প্রকাশক, লেখক, গবেষক, গ্রন্থপ্রেমিক, গ্রন্থাগারিক, শুভানুধ্যায়ীসহ সকলকে উপস্থিত হয়ে মতবিনিময় সভা সুষমণ্ডিত করে তোলার অনুরোধ জানিয়েছেন।
মোঃ নাজমুস শাহাদাৎ সহকারী গ্রন্থাগার পরিচালক।
Post Views: 293