September 16, 2026, 11:21 pm
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়।

মোঃ মাইনুল ইসলাম

মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়।

মোঃ মাইনুল ইসলাম
উলিপুর উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের পার্শ্ববর্তী টুপামারী (জিয়া) পুকুরপাড় এখন হয়ে উঠেছে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আর বিনোদনের এক অনন্য কেন্দ্র। চারিদিকে সবুজ গাছপালা ঘেরা শান্ত পরিবেশে পরিবার-পরিজন নিয়ে অবসর সময় কাটানোর জন্য এটি ইতোমধ্যেই দর্শনার্থীদের কাছে একটি নির্ভরযোগ্য ও জনপ্রিয় স্থানে হিসেবে পরিণত হয়েছে।

স্থানীয়ভাবে পরিচিত টুপামারী বিলের পাড়জুড়ে আয়োজকরা গড়ে তুলেছেন নান্দনিক ও আকর্ষণীয় পরিবেশ। দর্শনার্থীদের আনন্দ দিতে এখানে রাখা হয়েছে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। এর মধ্যে রয়েছে সুপার শপ, মোটরসাইকেল খেলা, প্রাইভেটকার খেলা এবং নৌকা ভ্রমণ—যা সব বয়সী মানুষের জন্য বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে।

ো এরবিশেষ করে শিশু-কিশোরদের জন্য রয়েছে প্যাডেল বোর্ডসহ বিভিন্ন রাইড, যা তাদের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে তুলছে। ফলে প্রতিদিনই বিলে ভিড় জমাচ্ছেন নানা বয়সী মানুষ।
এছাড়াও এই আয়োজনে স্থানীয় শিল্প ও কুটির শিল্পের বিভিন্ন পণ্যের সমাহার দেখা যাচ্ছে। দর্শনার্থীরা এসব পণ্য ক্রয় করে যেমন আনন্দ পাচ্ছেন, তেমনি স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারাও পাচ্ছেন ব্যবসার সুযোগ। খাবারের দিক থেকেও রয়েছে বৈচিত্র্য—বাংলা ও চাইনিজ খাবারের বিভিন্ন স্টল দর্শনার্থীদের আকৃষ্ট করছে। আয়োজকরা জানান, এটি শুধুমাত্র বিনোদনের স্থান নয়; বরং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও কাজ করছে। পরিবার-পরিজন নিয়ে নিরাপদ ও আনন্দঘন সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান হিসেবে গড়ে উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিলে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ফলে নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে সন্তোষজনক।
সবমিলিয়ে, প্রাকৃতিক সৌন্দর্য, বিনোদন এবং স্থানীয় সংস্কৃতির সমন্বয়ে উলিপুরের টুপামারী (জিয়া) পুকুরপাড় এখন এলাকাবাসীসহ আশপাশের মানুষের জন্য এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা