September 17, 2026, 9:56 pm
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রামে এক মন গাঁজা ও দুইটি অটোরিকশা উদ্ধার সহ কুখ্যাত মাদক কারবারি রুহুলকে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name

এইবাংলাদেশ পুলিশ সম্মিলিত সহযোগিতায় একটি মানবিক, স্বনির্ভর ও স্মার্ট বাংলাদেশের পথে যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, তার নির্মোহ অংশীদার হিসাবে কঠিন ও কঠোর পরিশ্রম করে যাচ্ছে সার্বক্ষণিক। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে শুন্য সহনীয়তা নীতি তা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১৩ অক্টোবর ২০২৩ তারিখ সকাল আনুমানিক ১০.৩৫ ঘটিকার সময় রামখানা বর্ডার হতে ফুলবাড়ী যাওয়ার পথে ফুলবাড়ী থানাধীন মন্ডলটারি (বুড়াটারী) গ্রামের মোঃ রুহুল (৫০)’কে তার অটোরিক্সার সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিংকৃত ০১ মন গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে এবং মাদক পরিবহনের ব্যবহৃত ০২ টি অটোরিক্সা জব্দ করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

৩। এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

 

স্টাফ রিপোর্টার

মোঃ আলমগীর হোসেন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা