August 3, 2026, 10:07 pm
শিরোনামঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক কুড়িগ্রাম জেলায় ১৬টি নদী ভারতের পাহাড়ি পানির ঢলে বিপদসীমার মধ্যে নদী ভাঙ্গনে এলাকার লোকজন আতঙ্ক। ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ। দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২ ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন।

কুড়িগ্রামে গণঅভ্যুত্থানে শহীদের স্মৃতি সংরক্ষণে “জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ” নির্মাণের লক্ষে সভা অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে গণঅভ্যুত্থানে শহীদের স্মৃতি সংরক্ষণে
“জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ”
নির্মাণের লক্ষে সভা অনুষ্ঠিত।

 

কুড়িগ্রাম প্রতিনিধি -০৭-০৭-২৫
কুড়িগ্রামে গণঅভ্যুত্থানে শহিদদের স্মৃতি সংরক্ষণে
“জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ”
নির্মাণের লক্ষ্যে স্থান নির্বাচন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭জুলাই বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে জেলার প্রায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, সাংবাদিক ও জেলার সকল সরকারি দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

সভা শুরুর পূর্বে জেলা প্রশাসকের নেতৃত্বে সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক সামাজিক ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সাথে নিয়ে স্থান পরিদর্শন করেন। পরে সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে কলেজ মোড় “বিজয় স্মৃতি স্তম্ভের পাশেই স্থান নির্ধারণ করা হয়”জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ”র।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত) মোঃ আব্দুল্লাহ-আল ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্নআহবায়ক শফিকুল ইসলাম বেবু,অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড,আতিক মুজাহিদ,কুড়িগ্রাম জেলা সমন্বয়কারী মোঃ মুকুল মিয়া, এবি পার্টির জেলা আহবায়ক, ডাক্তার নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা