August 3, 2026, 10:49 pm
শিরোনামঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক কুড়িগ্রাম জেলায় ১৬টি নদী ভারতের পাহাড়ি পানির ঢলে বিপদসীমার মধ্যে নদী ভাঙ্গনে এলাকার লোকজন আতঙ্ক। ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ। দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২ ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন।

কুড়িগ্রামে ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার ৬

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী  সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে সারা দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল থানা এলাকায় আইনি কার্যক্রম ও বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলা পুলিশের সকল থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী কুড়িগ্রাম সদর থানা যুবলীগের সক্রিয় সদস্য মোঃ সাজু মিয়া (৩৪), নাগেশ্বরী উপজেলা নুনখাওয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ তৈবুর রহমান, নাগেশ্বরী ৬ নং সন্তোষপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী (২৫), ফুলবাড়ী উপজেলা আওয়ামিলীগ কাশিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শংকর কুমার সেন (৪৮), ফুলবাড়ী শাখা ১ বং নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সমেশ উদ্দিন (৪৭) ও রাজিবপুর উপজেলা আওয়ামী লীগ এর সদস্য মোঃ আলাল উদ্দিন (৫৫) সহ মোট ০৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযানে অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা