August 2, 2026, 7:05 pm
শিরোনামঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক কুড়িগ্রাম জেলায় ১৬টি নদী ভারতের পাহাড়ি পানির ঢলে বিপদসীমার মধ্যে নদী ভাঙ্গনে এলাকার লোকজন আতঙ্ক। ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ। দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২ ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন।

বিএসসি ইঞ্জিনিয়ার ফেরদৌস মাহমুদুল মামুন এর মৃত লাশ উদ্ধার

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রাম পৌর শহরে অবস্থিত বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ’র স্থানীয় অফিসের অভ্যন্তরে একটি পরিত্যক্ত পুকুরে মাহমুদুল ফেরদৌস মামুন (২৬) নামে এক বিএসসি ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছবরুল হকের দ্বিতীয় পূত্র। এ ঘটনায় ৩জনকে আটক করেছে পুলিশ।

রাজারহাটের ছিনাই ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুল হক নুরু জানান, নিহত মামুন সবেমাত্র ঢাকার একটি বেসরকারি বিশ্বিবদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছে। গত ৯ অক্টোবর থেকে নিখোঁজ হয় মামুন। ওইদিন সন্ধ্যায় মামুনের বড়ভাই মাহবুবুল ফেরদৌস রতনকে মোবাইলে কল দিয়ে তার কাছ থেকে ৫ হাজার টাকা দাবি করা হয়।

এ ঘটনায় রাজারহাট থানায় একটি সাধারণ ডায়রী করে রতন। অভিযোগের সূত্র ধরে পুলিশ রবিবার রাতে সন্দেহভাজন ৩জনকে আটক করে। তাদের দেয়া সূত্র ধরে নিখোঁজ মামুনকে আরডিআরএস সংস্থার অভ্যন্তরে পিছনের দিকে অবস্থিত পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান ফুলেফেপে ওঠা মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন জানান. গত ৯ অক্টোবর মামুন নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে ওইদিন রাজারহাট থানায় নিখোঁজ জিডি করা হয়।

পুলিশ এ ঘটনায় অনুসন্ধান চালিয়ে রবিবার রাতে ৩জনকে আটক করে থানায় মামলা রেকর্ড করা হয়। তাদের দেয়া তথ্যের সূত্র ধরে আজ নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আর কেউ জড়িত থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা