September 15, 2026, 6:42 pm
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক

মোঃ রফিকুল ইসলাম, ভুরুঙ্গামারী প্রতিনিধি

ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক।

 

 

মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ ২৯/৮/২০২৬ ইং

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব সার আটক করেন।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাগভান্ডার বিওপি, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর সদস্যরা সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সারের চালান বা বৈধ কাগজপত্র না থাকায় ৭ বস্তা সার আটক করা হয়।

বিজিবি সূত্র আরও জানায়, আটক করা সারের মালিক হিসেবে মো. মাইদুল ইসলামকে শনাক্ত করা হয়েছে। তিনি ভূরুঙ্গামারী উপজেলার মইদান গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে। তার ডাকঘর ফুলকুমার, থানা ভূরুঙ্গামারী, জেলা কুড়িগ্রাম।

এ বিষয়ে বাগ ভান্ডার বিওপি ক্যাম্প সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, আটক করা সারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সারের বৈধ কাগজপত্র ও চালান না থাকায় তা আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা