August 2, 2026, 5:02 pm
শিরোনামঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক কুড়িগ্রাম জেলায় ১৬টি নদী ভারতের পাহাড়ি পানির ঢলে বিপদসীমার মধ্যে নদী ভাঙ্গনে এলাকার লোকজন আতঙ্ক। ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ। দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২ ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন।

গ্রামীণ ‘বার্ষিক উন্নয়ন পরিকল্পনা’ বা এডিপির প্রায় ১০ লক্ষ টাকার কাজের ভরপূর অনিয়ম, নামমাত্র বাস্তবায়ন।

মোঃ আলমগীর হোসেন

গ্রামীণ “বার্ষিক উন্নয়ন পরিকল্পনা” বা এডিপির প্রায় ১০ লক্ষ টাকার কাজের ভরপুর অনিয়ম নামমাত্র বাস্তবায়ন।

 

 

নিজস্ব প্রতিবেদক: ২১/৫/২৬

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ডের নওদাবাস মৌজার কুড়িগ্রাম সদর হইতে যাত্রাপুর চলমান রাস্তা থেকে পাঁচগাছি নওদাবাস মৌজায় নেমে যাওয়ার রাস্তাটিতে এডিপির উন্নয়ন সহায়তার কাজ চলমান রয়েছে। যার দৈর্ঘ্য ৩৪৪ ফিট। এই রাস্তাটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে যে সকল সরঞ্জামাদি দেওয়ার কথা বা এস্টিমেট অনুযায়ী কাজ বাস্তবায়ন করার কথা থাকলেও তা সম্পূর্ণ ভিন্নরূপ। সেখানে এলাকাবাসীর তত্ত্ব অনুযায়ী সম্পূর্ণ অনিয়মের মধ্যে দিয়ে কাজ করা হচ্ছে।

অত্র এলাকাবাসীর তথ্য অনুযায়ী সেখানে তৃতীয় শ্রেণীর ইট ব্যবহার করা হচ্ছে, গাইড ওয়ার্ল্ড বিভিন্ন মিশ্রিত (দ্বিতীয় ও তৃতীয়) শ্রেণীর ইট দিয়ে কাজ করা হচ্ছে, ওই রাস্তার বক্স কাটিং করে বালি ফিলিং দিয়ে প্রথম শ্রেণীর ইট দিয়ে ছলিং করার কথা থাকলেও রাস্তার বক্স কাটিংয়ে মাটি লেভেল করে তৃতীয় শ্রেণীর ইট দিয়ে ছলিং করা হচ্ছে।

অত্র এলাকার সাধারণ লোকজন কাজের অনিয়ম দিকে সঠিকভাবে কাজ করার কথা বললেও সঠিক কাজ হচ্ছে না, চেয়ারম্যানের সাব- ঠিকাদার ও মিস্ত্রিরা এ কাজ করে আসছে।

জানা যায়, এ কাজের সভাপতি অত্র ইউনিয়নের চেয়ারম্যান, বিষয়টি জানতে পেরে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন সরকারকে জানালে তিনি রাস্তার সঠিকভাবে কাজ বাস্তবায়নের কোন ধরনের তোয়াক্কা না করে বিষয়টি এড়িয়ে যান। তাই অত্র এলাকাবাসী কাজটি তদন্তপূর্বক সঠিকভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিকট অনুরোধ জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা