August 1, 2026, 5:02 pm
শিরোনামঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক কুড়িগ্রাম জেলায় ১৬টি নদী ভারতের পাহাড়ি পানির ঢলে বিপদসীমার মধ্যে নদী ভাঙ্গনে এলাকার লোকজন আতঙ্ক। ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ। দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২ ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন।

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকের বিক্ষোভ।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রাম-৪ আসনে
বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকের বিক্ষোভ।

 

নিজস্ব প্রতিবেদক ১৩ নভেম্বর ২৫

কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপির কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ কুড়িগ্রাম-৪ আসন (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানারে বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার শাপলা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূণরায় শাপলা চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা কৃষকদলের আহ্বায়ক কামরুজ্জামান বাবু, রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রুবেল হোসেন, বন্দবেড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি রমিজ উদ্দিন এবং রৌমারী সদর ইউনিয়নের মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি আয়শা বেগম।
এসময় বক্তারা বলেন, আমরা ধানের শীষে ভোট দিবো এবং ধানের শীষের পক্ষে মাঠে কাজ করে যাবো। তাই মহিলা দলের নেত্রী মনোনয়ন বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানান। তারা আরও বলেন, এই আসনে একই পরিবার থেকে ছোট ভাই জামায়াতের প্রার্থী এবং বড় ভাই বিএনপির প্রার্থী। সাধারণ ভোটার বিষয়টি অন্যভাবে নিয়েছে। তাই বলছি মমতাজ হোসেন লিপিকে বিএনপির মনোনয়ন দিলে নিশ্চিত আমাদের এই আসনে ধানের শীষ জয় লাভ করবেন তিনি।

বিএনপির মনোয়ন প্রত্যাশী মমতাজ হোসেন লিপি জানান, বিক্ষোভ মিছিল হয়েছে তা জেনেছি। বিএনপির মনোনিত প্রার্থী আজিজুর রহমানের মনোনয়ন বাতিল করে কর্মী-সমর্থকরা আমার পক্ষে মনোনয়ন দাবি করেছে। আমাকে মনোনয়ন দিলে শতভাগ নিশ্চিত আমি কুড়িগ্রাম-৪ আসন থেকে জয়লাভ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা