August 2, 2026, 4:02 pm
শিরোনামঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক কুড়িগ্রাম জেলায় ১৬টি নদী ভারতের পাহাড়ি পানির ঢলে বিপদসীমার মধ্যে নদী ভাঙ্গনে এলাকার লোকজন আতঙ্ক। ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ। দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২ ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন।

কুড়িগ্রামে এইচএসসিতে ৯টি কলেজের রেজাল্ট ০(শূন্যের) কোঠায় নেমে এসেছে।

মোঃ আলমগীর হোসেন

 কুড়িগ্রামে এইচএসসিতে ৯টি কলেজের রেজাল্ট ০(শূন্যের) কোঠায় নেমে এসেছে।

 

নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রাম জেলায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জেলার ৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শতভাগ ফেল করা এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান, অবকাঠামো, শিক্ষক সংকট এবং শিক্ষার্থীদের প্রস্তুতির অভাব নিয়ে প্রশ্ন উঠেছে।

১০০% ফেল করা ৯টি কলেজ গুলো হল, সিংগারডাবরিহাট কলেজ, চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ, বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজ, রাশেদ খান মেনন কলেজ, টাপুরচর স্কুল অ্যান্ড কলেজ, সমাজ কল্যাণ উইমেন্স কলেজ, চিলাখানা মডেল কলেজ, কুটি পায়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ , ধলডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ ।

এই ফলাফল জেলা জুড়ে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি করেছে। শিক্ষাবিদরা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট, পর্যাপ্ত পাঠদানের অভাব এবং অনুশীলনমূলক শিক্ষার ঘাটতি এর অন্যতম কারণ।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যর্থতার কারণ চিহ্নিত করে ওইসব প্রতিষ্ঠানে শিক্ষক প্রশিক্ষণ, পাঠদান পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা হাতে নেওয়া হবে।

বিভিন্ন অভিভাবক ও সচেতন মহলের প্রশ্ন—সারা বছর শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেয়? প্রতিষ্ঠানগুলো কী ভূমিকা পালন করছে? উল্লেখ্য এবছর দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৭.৪৯% যা গতবছর ২০২৪এ ছিল ৭৭.৫৬ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা