August 1, 2026, 5:03 pm
শিরোনামঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক কুড়িগ্রাম জেলায় ১৬টি নদী ভারতের পাহাড়ি পানির ঢলে বিপদসীমার মধ্যে নদী ভাঙ্গনে এলাকার লোকজন আতঙ্ক। ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ। দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২ ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন।

দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না বললেন সিফাত মেহনাজ কুড়িগ্রাম জেলা প্রশাসক।

মোঃ আলমগীর হোসেন

দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না
বললেন সিফাত মেহনাজ কুড়িগ্রাম জেলা প্রশাসক।

 

কুড়িগ্রাম প্রতিনিধি -১৭ সেপ্টেম্বর।
কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে গণ মাধ্যমকর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৭ সেপ্টেম্বর বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ এর সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)বি এম কুদরত এ খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, ইউনুছ আলী, মাহফুজুর রহমান টিউটর,আশরাফুল হক রুবেল সাইয়েদ আহমেদ বাবু,প্রমুখ।
নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন,আমি দূর্নীতিকে প্রশ্রয় দেই না আর আমার অধিনস্ত কেউ দূর্নীতি করলে দ্বায় ভার তার।
তিনি আরো বলেন, সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। এ জনপদের জন্য সম্মিলিতভাবে কাজ করতে আমার বিন্দুমাত্র কৃপণতা থাকবে না। জেলার যেসব সমস্যা ও সম্ভাবনার বিষয় উত্থাপিত হয়েছে, সেগুলো সব এক সাথে সমাধান করা সম্ভব না।তবে গুরুতপূর্ণ সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করছি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা