August 1, 2026, 6:38 pm
শিরোনামঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক কুড়িগ্রাম জেলায় ১৬টি নদী ভারতের পাহাড়ি পানির ঢলে বিপদসীমার মধ্যে নদী ভাঙ্গনে এলাকার লোকজন আতঙ্ক। ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ। দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২ ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন।

সকালে বিএনপির কমিটি ঘোষণা, দুপুরে বাতিলের দাবিতে বিক্ষোভ

মোঃ আলমগীর হোসেন

সকালে বিএনপির কমিটি ঘোষণা, দুপুরে বাতিলের দাবিতে বিক্ষোভ।

 

কুড়িগ্রাম প্রতিনিধি: ০৪-০৭-২৫
কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। সদ্য কমিটিতে পদ পাওয়া অনেককেই এই বিক্ষোভে অংশনিতে দেখা গেছে। নেতাকর্মীদের দাবি, আওয়ামী ফ্যাসিস্ট দের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি করায় এই বিক্ষোভ মিছিল।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ মোড় থেকে বের হয়ে মাটিকাটা মোড় হয়ে থানাহাট বাজার ঘুরে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে নেতাকর্মীরা বক্তব্য দেন। এসময় বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য গঠিত কমিটির সদস্য আব্দুল মতিন সরকার শিরিন, সদ্য কমিটির যুগ্ম আহবায়ক সাঈদ হোসেন পাখি, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আমজাদ হোসেন,উপজেলা মৎসজীবি দলের সাধারণ সম্পাদক নুর আলম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আবু ওবাইদুল হক খাজা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিনহাজুল ইসলাম সুমন।

বক্তারা বলেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট দোশরদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। যাদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই। বিগত সময় যারা বিএনপির প্রোগ্রাম করে নাই, দেখা যায় নাই। সেই লোকদের এ কমিটি গঠন করা হয়। অনতিবিলম্বে সদ্যঘোষিত কমিটি ভেঙে নতুন করা সাজাতে হবে। না হলে আন্দোলন আরও বেগবান হবে বলে হুশিয়ারি দেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আব্দুল বারি সরকারকে আহবায়ক ও আবু হানিফা কে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা