August 2, 2026, 4:28 pm
শিরোনামঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক কুড়িগ্রাম জেলায় ১৬টি নদী ভারতের পাহাড়ি পানির ঢলে বিপদসীমার মধ্যে নদী ভাঙ্গনে এলাকার লোকজন আতঙ্ক। ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ। দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২ ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন।

কুড়িগ্রামের চিলমারীতে প্রেম ঘটিত বিষয়ে ছেলে মেয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় মেয়ের পরিবারের লোকজন কতৃক ছেলেকে নির্যাতনের ঘটনায় মামলা রুজু*

মোঃ আলমগীর হোসেন

*প্রেস রিলিজ*

*কুড়িগ্রামের চিলমারীতে প্রেম ঘটিত বিষয়ে ছেলে মেয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় মেয়ের পরিবারের লোকজন কতৃক ছেলেকে নির্যাতনের ঘটনায় মামলা রুজু*

নিজস্ব প্রতিবেদক: ২০/৬/২৫

কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন শাখাহাতি এলাকার কিশোর আশরাফুল ইসলাম সজিব (১৭) ও বৈলমনদিয়ারখাতা এলাকার কিশোরী সুমাইয়া আক্তার (১৪) দ্বয় প্রেম ঘটিত বিষয়ে বাসা থেকে গত ০৯ জুন ২০২৫ তারিখ বের হয়ে যায়। পরবর্তীতে মেয়ে পক্ষের লোকজন গত ১০ জুন ২০২৫ তারিখ সকালে চিলমারী থানাধীন কড়াইবরিশাল চর গয়নার পটল এলাকায় ছেলেকে ধরে বেধে নির্মম নির্যাতন করেন এবং ভিকটিম আশরাফুল ইসলাম সজিবের গোপন অঙ্গ সহ শরীরের বিভিন্ন জায়গায় সুচ ফুটিয়ে আহত করে। পরবর্তীতে ভিকটিমের চিকিৎসার ব্যবস্থা করে ভিকটিমের পিতা চিলমারী থানায় অদ্য ২০ জুন ২০২৫ একটি এজহার দাখিল করেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি জনাব মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চিলমারীতে প্রেম ঘটিত বিষয়ে মেয়ের পরিবার কতৃক ছেলেকে নির্যাতনের ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। এই বিষয়ে মামলা রুজুর সাথে সাথে তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও আসামীদের গ্রেফতার অভিযান শুরু করে কুড়িগ্রাম জেলা পুলিশ। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা