August 2, 2026, 7:49 pm
শিরোনামঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক কুড়িগ্রাম জেলায় ১৬টি নদী ভারতের পাহাড়ি পানির ঢলে বিপদসীমার মধ্যে নদী ভাঙ্গনে এলাকার লোকজন আতঙ্ক। ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ। দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২ ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাস মালিক কর্তৃপক্ষের অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা ব্যাহত, নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

মোঃ আলমগীর হোসেন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাস মালিক কর্তৃপক্ষের অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা ব্যাহত, নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

 

 

নিজস্ব প্রতিবেদক: ০৬-০৬-২৫

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারা দশের ন্যায়,  কুড়িগ্রাম জেলায় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সেনাবাহিনীর চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন সঠিকভাবে চলাচলের দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।

দেশের বিভিন্ন স্থান থেকে সাধারণ জনগণ নিজের মাতৃভূমির দিকে ফিরে আসা কালে ব্যক্তিদের কোন ধরনের ভুক্তভোগী শিকার না হয়, সঠিকভাবে মায়ের ছেলে মায়ের কোলে ফিরিয়ে যেতে পারে, সেই সঙ্গে ছেলে তার মায়ের জন্য জীবনের প্রথম উপার্জনের টাকা দিয়ে কিছু উপহার দিবে বলে দূর দুরান্তর থেকে গ্রামে ফিরে আসেন। মা ছেলের এই স্বপ্ন কোন স্বার্থলোভীর কাছে ফুরিয়ে যাক তা হতে পারে না, তাই সাধারণ জনগণের এই আশা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। কুড়িগ্রাম সেনা ক্যাম কমান্ডারের চৌকস টিম, কুড়িগ্রাম জেলার সাধারণ মানুষের আস্থাভজন হয়ে উঠেছে। কুড়িগ্রাম জেলার সাধারণ মানুষ সেনাবাহিনীর বিভিন্ন সুফল পেয়ে আনন্দ ও স্বাচ্ছন্দ বোধ করছে।

তথ্যসূত্রে জানা যায়, গত কয়েক বছরের ন্যায় এবারও ঈদুল আযহা উপলক্ষে ভাড়া বেশি নেওয়ার কার্যক্রম শুরু করলে ৫ই জুন কুড়িগ্রাম জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কর্তৃক পরিচালিত ব্যক্তিদের দ্বারা সাধারণ যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া গ্রহণ করার কারণে জরিমানা করা হয় এবং এই ধরনের আইন বহির্ভূত কাজ কখনোই করবে না বলে আশ্বস্ত করেন।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সেনাবাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে এবং কোন ব্যক্তি বর্গ কর্তৃক দেশ ও দেশের মানুষের মধ্যে কোন অস্থিতিশীলতা বিরাজ করলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না বলে জানান।

বাংলাদেশ সেনাবাহিনী দেশ, জনগণ ও দেশের সম্পদ  রক্ষার্থে জীবন বাজি রেখে কাজ করেন।  বাংলাদেশ সেনাবাহিনী দেশের ২০ কোটি মানুষের সম্পদ।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ঈদকে সামনে রেখে সর্বসম্মতিক্রমে বাস ভাড়া নির্ধারণ করা হয়। উক্ত সভায় জানানো হয়েছিল যে সকল বাস মালিক অতিরিক্ত বাস ভাড়া আদায় করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের সেনা ক্যাম্প কমান্ডার, অতিরিক্ত জেলা প্রশাসক, কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্য জোটের সদস্য সচিব, পুলিশ সুপারের প্রতিনিধি, বিআরটিআর কর্মকর্তা ও সাংবাদিক বর্গ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা