August 2, 2026, 7:49 pm
শিরোনামঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক কুড়িগ্রাম জেলায় ১৬টি নদী ভারতের পাহাড়ি পানির ঢলে বিপদসীমার মধ্যে নদী ভাঙ্গনে এলাকার লোকজন আতঙ্ক। ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ। দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২ ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন।

অভিমান করে বিজয়ট্রেনে চট্টগ্রাম আসা ঝর্ণা আক্তার কে পরিবারের নিকট হস্তান্তর করল চট্টগ্রাম রেলওয়ে পুলিশ।

মোহাম্মদ হায়দার আলী (এম এ)

অভিমান করে বিজয়ট্রেনে চট্টগ্রাম আসা ঝর্ণা আক্তার কে পরিবারের নিকট হস্তান্তর করল চট্টগ্রাম রেলওয়ে পুলিশ।

চট্টগ্রাম প্রতিনিধি: মোহাম্মদ হায়দার আলী (এম.এ)
১১/৫/২৫ ইং

পরিবারের সাথে অভিমান করে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে করে চট্টগ্রাম চলে আসা ভিকটিম ঝর্ণা আক্তার (১৫) নামের একটি মেয়েকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ।

‎জানা যায়,গত ১১/০৫/২৫ইং তারিখে এসআই (নিঃ) মোহাম্মদ রাশেদ পারভেজ ছায়িম তার সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্লাটফর্ম ডিউটি করাকালে উক্ত ভিকটিম ঝর্ণা আক্তার এর সন্ধান পায়।  উক্ত ভিকটিমকে  চট্রগ্রাম রেলওয়ে পুলিশ পিএফ পার্টির কবল থেকে ভিকটিম কে উদ্ধার করে থানায় নিয়ে  আসে। পরবর্তীতে রেলওয়ে চট্টগ্রাম জেলার  পুলিশ সুপার শাকিলা সোলতানা এর নির্দেশনায় চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম এর তত্বাবধায়নে ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করে তার  চাচা আতিক (৩৫),এর নিকট বিধি মোতাবেক বুজে দেয়া হয়।

‎চৌকস ওসি এসএম শহীদুল ইসলাম এর তত্ত্বাবধানে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ মাদক নির্মূল,  চুরি ছিন্তায় সহ সকল অপরাধমূলক কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এমন ধারাবাহিক ভাল কাজের দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ  এসএম শহীদুল ইসলাম  আইজিপি মহোদয়ের নিকট থেকে “ পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪’ প্রাপ্ত হয়েছেন। চট্রগ্রাম রেলওয়ে থানা পুলিশের সেবামূলক কার্যক্রম সহ অপরাধ নির্মূলে অভিযান চলমান রয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম রেলওয়ে থানার পক্ষ থেকে ও জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার পক্ষ হতে সাংবাদিক হায়দার আলী (এম.এ) শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা