August 3, 2026, 6:18 pm
শিরোনামঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক কুড়িগ্রাম জেলায় ১৬টি নদী ভারতের পাহাড়ি পানির ঢলে বিপদসীমার মধ্যে নদী ভাঙ্গনে এলাকার লোকজন আতঙ্ক। ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ। দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২ ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন।

কুড়িগ্রাম জেলার রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্তে ৪৪ জন আটক, ২২ জন রোহিঙ্গা শনাক্ত।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রাম জেলার রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্তে ৪৪ জন আটক, ২২ জন রোহিঙ্গা শনাক্ত।

 

কুড়িগ্রাম প্রতিনিধি          ০৭-০৫-২৫

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক, বাকি ৩৬ জনের মধ্যে ২২ জন রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে, যাদের পরিচয় যাচাই-বাছাই করছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, বুধবার (৭ মে) ভোরে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ও ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে এই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করে।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

রৌমারী সীমান্ত এলাকা থেকে ৩০ জন এবং ভূরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে নারী-শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে।

ভূরুঙ্গামারীতে আটক ১৪ জনই রোহিঙ্গা নাগরিক বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক। স্থানীয়রা জানান, বুধবার সকালে সীমান্ত এলাকার বাজারে ঘোরাফেরার সময় তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে তারা আটক করে বিজিবিকে খবর দেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশইন করা হয়েছে ৩০ জনকে। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা