August 2, 2026, 7:50 pm
শিরোনামঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক কুড়িগ্রাম জেলায় ১৬টি নদী ভারতের পাহাড়ি পানির ঢলে বিপদসীমার মধ্যে নদী ভাঙ্গনে এলাকার লোকজন আতঙ্ক। ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ। দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২ ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন।

কুড়িগ্রামে পুলিশের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেফতার হয়েছে এক যুবক।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে পুলিশের নিয়োগ পরীক্ষায় গ্রেফতার হয়েছে এক যুবক।

নিজস্ব প্রতিবেদক।

কুড়িগ্রামে পুলিশের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে নওগাঁ জেলার কামারধা গ্রামের বিশ্বনাথ মণ্ডলের ছেলে বিক্রম মণ্ডল (২৩) নামে এক যুবকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার ৪ মে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

পুলিশ জানায়, পরীক্ষার কেন্দ্রে প্রবেশের সময় বিক্রম মণ্ডলকে সন্দেহ হলে দায়িত্বরত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালায়। এসময় একপর্যায়ে ওই যুবক রাশেদুল ইসলাম নামে এক চাকরি প্রত্যাশির যার রোল-১৭১০১৯৬ এর প্রক্সি পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করে।

পরে পুলিশ ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান ওই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ চলছে। এর ধারাবাহিকতায় রোববার লিখিত পরীক্ষায় একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা