August 2, 2026, 2:58 pm
শিরোনামঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক কুড়িগ্রাম জেলায় ১৬টি নদী ভারতের পাহাড়ি পানির ঢলে বিপদসীমার মধ্যে নদী ভাঙ্গনে এলাকার লোকজন আতঙ্ক। ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ। দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২ ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন।

কুড়িগ্রামের সেনাবাহিনীর হাতে মেডিকেল অফিসার আটক। 

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামের সেনাবাহিনীর হাতে মেডিকেল অফিসার আটক। 

 

নিজস্ব প্রতিবেদক         ২২ এপ্রিল ২০২৫

চাকুরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে কুড়িগ্রামে এক উপ সহকারী মেডিকেল অফিসারকে আটক করেছে সেনাবাহিনী। ২১এপ্রিল সোমবার রাতে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন পুকুরপাড় থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, অভিযুক্ত ব্যক্তিকে চাকুরি দেয়ার নামে টাকা হাতিয়ে নিয়ে প্রতারনার অভিযোগে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার মোঃ রাজিউন হক সাগরকে কুড়িগ্রামে অবস্থানরত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি টিম জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন পুকুরপাড়ে বিভিন্ন কাগজপত্র আদান-প্রদানের সময় হাতেনাতে আটক করে সেনাবাহিনী।

এ সময় ওই মেডিকেল অফিসার সাগরের ভাষ্যমতে অভিযুক্তদের চাকুরি দেয়ার নামে তাদের কাছ থেকে ২৮ লক্ষ টাকা নেয়া হয় বলে জানা যায়। তার বিরুদ্ধে বিভিন্ন সরকারি দপ্তরে টাকা নিয়ে ৪ জনকে চাকুরি দেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া লালমনিরহাটসহ কুড়িগ্রামেও বিভিন্ন জনের কাছ থেকে চাকুরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা