August 1, 2026, 5:56 pm
শিরোনামঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক কুড়িগ্রাম জেলায় ১৬টি নদী ভারতের পাহাড়ি পানির ঢলে বিপদসীমার মধ্যে নদী ভাঙ্গনে এলাকার লোকজন আতঙ্ক। ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ। দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২ ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন।

তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে কুড়িগ্রামে মিছিল ও সমাবেশ।

মোঃ আলমগীর হোসেন

তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কুড়িগ্রামে মিছিল ও সমাবেশ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অন্যায় সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

কুড়িগ্রাম জেলা বিএনপি’র আয়োজনে বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সাইফুর রহমান রানা,সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক,যুগ্ন সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,যুগ্ন সম্পাদক ব্যারিস্টার রবিউল আলম সৈকতসহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনা সহ দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানান।

সমাবেশ শেষে মজিদা কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিন শেষে করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অর্ন্তবর্তী সরকারের নিকট স্মারক লিপি প্রদান করে জেলা বিএনপি। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন,তারেক রহমানের অন্যায় সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করাসহ দ্রুত নির্বাচন দিতে হবে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মোঃ সাইফুর রহমান রানা বলেন,আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও অন্যায় সাজা বাতিল করে দেশে ফিরিয়ে আনা হোক।

আমরা পত্রিকায় দেখেছি এখনো তার নামে ৮০টি মামলা রয়েছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে অন্তবর্তিকালীন সরকারের প্রতি উদ্বত আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা