September 15, 2026, 8:46 pm
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রামে ভাষার মাসে লিটল ফ্রি লাইব্রেরি স্থাপন করে জনসাধারণের মাঝে বই পড়ার উৎসাহ সৃষ্টি করলেন কুড়িগ্রাম জেলা পুলিশ ।

মোঃ আলমগীর হোসেন

ভাষার মাসে কুড়িগ্রামে এক উজ্জ্বল্য পরিবেশের রূপ দিয়েছেন, কুড়িগ্রাম জেলা পুলিশ।

ভাষার মাসে কুড়িগ্রামের একদম প্রত্যান্ত এলাকার সকল শ্রেণী পেশার মানুষের জন্য লিটল ফ্রি লাইব্রেরী স্থাপন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এমন লাইব্রেরি পেয়ে দারুণ খুশি জ্ঞান পিপাসুসহ সকল শ্রেণী পেশার মানুষ। জেলা পুলিশের উদ্যোগে এমন লিটল ফ্রি লাইব্রেরি রয়েছে চরাঞ্চলের হাট-ঘাট প্রত্যন্ত এলাকায় প্রায় অর্ধশত। এসব লাইব্রেরি স্থাপনের ফলে জ্ঞানের আলো ছড়াচ্ছে এসব এলাকা জুড়েই। বুধবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে সদরের পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় ও বউ বাজার এলাকায় লিটল ফ্রি লাইব্রেরি ব্যবস্থা করেন পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর আনাম আহমেদ, সার্জেন্ট মোস্তাফিজ,খমির উদ্দিন আহমেদ, ওমিকন গ্রুপের আইন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান বাবু, সাংবাদিক মোঃ জুয়েল রানা, শিক্ষক মোজাফফর হোসেন, মোঃ মকবুল হোসেন, ছাত্রলীগ কর্মী এন্তাজুল হক বিজয়, যুবলীগ কর্মী মাঈনুল ইসলাম ও স্থানীয় ব্যক্তিবর্গ। ওমিকন গ্রুপের আইন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান বাবু বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা। আসলেই এটি একটি পুলিশের ব্যতিক্রম আয়োজন। এই লাইব্রেরি স্থাপন হওয়ার কারনে উঠতি বয়সী ছেলে মেয়েরা অবসর সময়টাতে বই পড়ে দেশ ও মুক্তিযুদ্ধের বিষয়ে ভালো কিছু শিখতে পারবে। আমার বিশ্বাস। বউ বাজার এলাকার শিক্ষক সেলিম রেজা বলেন, আমাদের এলাকা তো একদম প্রত্যন্ত। আসেপাশে কোন লাইব্রেরি নেই। বই পড়ার সুযোগও নেই এখানে। আজ পুলিশের লিটল ফ্রি লাইব্রেরি হওয়ার কারনে বই পড়ার সুযোগ পেয়েছে এখানকার বাসিন্দারা। পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, লিটল ফ্রি লাইব্রেরী আমাদের ধারাবাহিক পুলিশি কার্যক্রমের পাশাপাশি এটি একটি অনন্য প্রয়াস। টেকসই নিরাপত্তা, সমাজে সহনশীল শান্তি ও স্থিতিশীলতাকে সুদুর করতে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা চাই কুড়িগ্রামের প্রত্যান্ত চরের সম্মানিত নাগরিক বৃন্দ অবসরে আষাঢ়ে গল্প না করে বই পড়ে জানুক। তিনি আরও বলেন, মহাকাব্যিক মুক্তিযুদ্ধ,অতুলনীয় নেতৃত্ব ও ভবিষ্যৎ উন্নয়ন প্রচেষ্টা ও কার্যসমুহ সম্পর্কে জেনে নিজেকে বিকশিত করুক। লিটল ফ্রি লাইব্রেরিতে প্রাথমিক ভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, হৃদয়ে বঙ্গবন্ধু ,সমাজ জীবন নির্ভর ও ভবিষ্যৎমুখী বই সমুহ স্থান পেয়েছে। ভবিষ্যতে এমন লাইব্রেরি জেলা জুড়েই স্থাপন করার পরিকল্পনা রয়েছে আমাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা