August 1, 2026, 1:44 pm
শিরোনামঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক কুড়িগ্রাম জেলায় ১৬টি নদী ভারতের পাহাড়ি পানির ঢলে বিপদসীমার মধ্যে নদী ভাঙ্গনে এলাকার লোকজন আতঙ্ক। ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ। দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২ ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন।

ভূরুঙ্গামারীতে বাজার মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বণিক সমিতি।

মোঃ রিয়াজুল ইসলাম

ভূরুঙ্গামারীতে বাজার মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাভূরুঙ্গামারীতে বাজার মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বণিক সমিতি।

 

 

মোঃ রিয়াজুল ইসলাম: ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি

​​ভূরুঙ্গামারী বাজার মার্কেটে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বহু ব্যবসায়ী। এক নিমিষেই তাঁদের বছরের পর বছরের তিল তিল করে গড়া স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এই চরম দুঃসময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বণিক সমিতি।
​আজ বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ভূরুঙ্গামারী বণিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে কিছুটা স্বস্তি ফেরাতে আর্থিক অনুদান প্রদান করা হয়।
​অগ্নিকাণ্ডের ভয়াবহ স্মৃতির কথা স্মরণ করে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, মুহূর্তের আগুনের লেলিহান শিখা তাঁদের সব শেষ করে দিয়েছে। দোকানগুলোর সাথে পুড়ে গেছে প্রয়োজনীয় নথিপত্র, নগদ অর্থ ও মালামাল। অনেক ব্যবসায়ী এখন ঋণগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাঁরা সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও বড় ধরনের সহায়তার দাবি জানিয়েছেন।
​অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে ব্যবসায়ীদের সাহস জোগান ভূরুঙ্গামারী বণিক সমিতির নেতৃবৃন্দ। অনুদান কার্যক্রম ও সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন,
ভূরুঙ্গামারী বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আঃ গফুর, সহ-সভাপতি তাইফুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মামুন ব্যাপারী,যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম ঢালী, কোষাধক্ষ্য মাহবুবুর রহমান লাকী, ক্যাশিয়ার শাহাআলম, সদস্য মধু মোহন বানিয়া, ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এ কে এম শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল ইসলাম প্রমুখ। সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মামুন বলেন, “আমাদের বাজারের শতাধিক দোকান পুড়ে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা ব্যবসায়ীদের কষ্ট অনুভব করতে পারছি। সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা আশা করি, সরকারিভাবে যদি বড় কোনো অনুদান বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হয়, তবেই কেবল এই ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়াতে পারবেন।”
​অনুষ্ঠানে মো: সারোয়ার হোসেন ও মো: সুজন সজ (উনষাট জন) অনেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উপস্থিত হয়ে তাঁদের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন। সমিতির এই উদ্যোগে ব্যবসায়ীদের মধ্যে কিছুটা আশার আলো দেখা দিলেও, অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট দীর্ঘমেয়াদী ক্ষতি কাটিয়ে ওঠা তাঁদের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
​ব্যবসায়ীরা এখন সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি এবং বিত্তবানদের সহযোগিতার আশায় প্রহর গুনছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা