September 19, 2026, 12:00 am
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

জেলা প্রশাসন, কুড়িগ্রাম এর পক্ষ থেকে বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি।

মোঃ আলমগীর হোসেন

জেলা প্রশাসন, কুড়িগ্রাম এর পক্ষ থেকে বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি।

 

 

নিজস্ব প্রতিবেদক : সম্মানিত কুড়িগ্রামবাসী,

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন ধরনের শীতকালীন অনুষ্ঠান, বনভোজন এবং যানবাহনে মাত্রাতিরিক্ত উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেমে গান বাজানো হচ্ছে। এই অনিয়ন্ত্রিত শব্দদূষণ শিক্ষার্থীদের চলমান বার্ষিক ও সমাপনী পরীক্ষার প্রস্তুতিতে মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে। এছাড়া, বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিবর্গ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এতে নাগরিকদের স্বাভাবিক জীবন যাপনে ব্যাঘাত ঘটছে।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী, আবাসিক এলাকা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে শব্দ পরিমাপের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করা আছে এবং এই সীমা লঙ্ঘন করা শাস্তিযোগ্য অপরাধ। জেলা প্রশাসন, কুড়িগ্রাম শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জনজীবন স্বাভাবিক রাখতে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। আইন অমান্য করে যারা নির্ধারিত মাত্রার চেয়ে উচ্চশব্দে মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে কারাদন্ড ও অর্থদণ্ড প্রদান করা হবে।

শব্দদূষণ মুক্ত পরিবেশবান্ধব কুড়িগ্রাম গঠনে সকলেই জেলা প্রশাসনকে আন্তরিক সহযোগিতা করবেন, আপনাদের কাছ থেকে এটাই আমাদের প্রত্যাশা।

জনস্বার্থে ,
জেলা প্রশাসন, কুড়িগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা