September 17, 2026, 11:21 pm
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রাম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন অন্নপূর্ণা দেবনাথ 

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রাম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন অন্নপূর্ণা দেবনাথ ।

 

নিজস্ব প্রতিবেদক ১৬/১১/২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। এক সপ্তাহের মধ্যে তিন দফায় অর্ধশতাধিক জেলার ডিসি (জেলা প্রশাসক) পদে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ৯ নভেম্বর ঘোষিত দ্বিতীয় দফার কুড়িগ্রাম জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অন্নপূর্ণা দেবনাথ (১৬৩৮০), যিনি এর আগে ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, গত ৮ নভেম্বর রাতে ১৫ জেলায় এবং ৯ নভেম্বর আরও ১৪ জেলায় নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এয়োদশ নির্বাচনি দায়িত্বে থাকা জেলা প্রশাসনকে আরও নিরপেক্ষ ও গতিশীল রাখার উদ্দেশ্যে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নতুন জেলা প্রশাসক হিসেবে উল্লেখযোগ্য হলেন—নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কে বদলি করে চট্টগ্রামের ডিসি করা হয়েছে।
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এস এম মেহেদী হাসান হয়েছেন লক্ষ্মীপুরের ডিসি, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফী হয়েছেন মুন্সীগঞ্জের ডিসি, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান হয়েছেন নেত্রকোনার ডিসি, আর অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদ হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ডিসি।

এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম নওগাঁয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাত খাগড়াছড়িতে, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান কুমিল্লায় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের উপসচিব মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ডিসি হিসেবে যোগ দেবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ মোস্তফা পাবনায়, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম ঢাকায়, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ এনামুল আহসান রংপুরে, ফরিদপুরের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান যশোরে এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টার একান্ত সচিব ড. সৈয়দ এনামুল কবির মেহেরপুরে ডিসি হিসেবে দায়িত্ব পাবেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম হয়েছেন নোয়াখালীর ডিসি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেন গাজীপুরের ডিসি, ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা গাইবান্ধার ডিসি, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার মিজ অন্নপূর্ণা দেবনাথ কুড়িগ্রামের ডিসি, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টার একান্ত সচিব জাহাঙ্গীর আলম মাদারীপুরের ডিসি, দুর্নীতি দমন কমিশনের পরিচালক তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজারের ডিসি, ঢাকা ম্যাস ট্রানজিট প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. খায়রুল আলম সুমন বরিশালের ডিসি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তার বরগুনার ডিসি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব নাজমা আশরাফী রাঙামাটির ডিসি পদে যোগ দিচ্ছেন।

তবে একইসঙ্গে সরকার ৮ নভেম্বর বরগুনার ডিসি হিসেবে নিয়োগ পাওয়া সন্দ্বীপ কুমার সিংহ ও ৯ নভেম্বর মেহেরপুরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া লুৎফুন নাহারের আদেশ বাতিল করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা