September 19, 2026, 12:01 am
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলায় টাইফয়েড (টিসিভি) টিকা প্রদান।

মোঃ আলমগীর হোসেন

সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলায় টাইফয়েড (টিসিভি) টিকা প্রদান।

 

নিজস্ব প্রতিবেদ ১৩/১০/২৫

আজ ১৩ই অক্টোবর ২০২৫ ইং তারিখ রোজ রবিবার সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলায় সকল সরকারি প্রাথমিক  বিদ্যালয় গুলোতে টাইফয়েড (টিসিভি) টিকা প্রদান করা হয়েছে।

বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মারফত জানা যায় তারা নির্ধারিত সময়ের মধ্যে জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে অনলাইনে টাইফয়েড (টিসিভি) টিকার আবেদন ফরম পূরণ করে শিক্ষকদের নিকট জমা করেন। আবেদন ফরম জমাকৃত ছাত্র-ছাত্রীদের মাঝে সরকারিভাবে ফ্রি টাইফয়েড (টিসিভি) টিকা প্রদান করা হয়।

কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ২নং ওয়ার্ডে স্বনামধন্য সেনের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। জানা যায় ১৯১০ সালে ১০০ শতক জমির মধ্যে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

অত্র এলাকা থেকে জানা যায় প্রতিষ্ঠানটি বেশ সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টিতে মোট শিক্ষক ৭ জন এবং মোট ছাত্র-ছাত্রী ২১৫ জন। বিদ্যালয়টির চারিদিকে ওয়াল দিয়ে স্কুল ও ছাত্র ছাত্রীর সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিদ্যালয়টি সম্বন্ধে প্রধান শিক্ষক জনাব মোছাঃ সুফিয়া খাতুন কে প্রশ্ন করলে তিনি বলেন, আমাকে যে স্থানে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত সময় কাটাতে হয় তার পরিবেশ যদি, মনোরম না হয় সারাদিন কিভাবে কাটবে।
দায়িত্ব যদি দায়িত্তের মতো না হয় তার ফলাফল কখনো ভালো হতে পারে না তাই, আমি দায়িত্ব-কর্তব্য বুঝে চলার এবং সময়কে সঠিকভাবে কাজে লাগার চেষ্টা করি।

তিনি আরো বলেন, স্কুল এবং স্কুলের ছাত্রছাত্রী রেজাল্ট কিভাবে ভালো করা যায় সেই চেষ্টা অব্যাহত রাখি।

অত্র প্রতিষ্ঠানের টাইফয়েড (টিসিবি) টিকা প্রদানের সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ইউনিয়ন পরিদর্শক জনাব মোঃ রেজাউল করিম এবং পরিবার পরিকল্পনা সদর উপজেলার মোগলবাসা ১নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী(এইচ, এ) জনাব রুপম কুমার দত্ত। তারা সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা