September 20, 2026, 1:56 am
শিরোনামঃ
মহেশ খালীতে ফয়সাল হত্যা চাঞ্চল্যকর ঘটনায় থানায় মামলা। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা।

কুড়িগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

Reporter Name

কুড়িগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ১লা সেপ্টেম্বর
কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

সোমবার ১ লা সেপ্টেম্বর দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন
দলীয় কার্যালয় হতে আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের ঘোষপাড়ায় পথ সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা,সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,জেলা বিএনপির সদস্য, মাসুদ রানা,আবু দারদা হেলাল,জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর,সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, রাকিবুল ইসলাম বকসী(রকি) জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল এহসান সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তব্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সফিকুল ইসলাম বেবু বলেন, নির্বাচন বানচালে নানা রকম ষড়যন্ত্র চলছে, আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব ইনশাআল্লাহ্। জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন,নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমাদের রুখতে হবে।আমরা সকল প্রকার ষড়যন্ত্র ঠেকাতে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা