September 19, 2026, 4:45 am
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রামে যুব নারীদের হস্ত শিল্প বিষয়ক প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে যুব নারীদের হস্ত শিল্প বিষয়ক প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ।

 

 

নিজস্ব প্রতিবেদক: ১৯.০৮.২৫
কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলের বেকার অসহায় দরিদ্র যুব নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণ ও ৪০ টি সেলাই মেশিন বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন।কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়ণে এ সব সেলাই মেশিন প্রদান করা হয়।

মঙ্গলবার বিকেলে যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খাঁনপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী যুব নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজগার আলী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন,বিশিষ্ট সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর,ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকসহ প্রশিক্ষণার্থীরা।

প্রশিক্ষণ অনুষ্ঠানে ভার্সুয়ালে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
বক্তব্যে তিনি বলেন,কুড়িগ্রামে চরাঞ্চলের বেকার যুব নারীদের আত্মকর্মসংস্থান তৈরিতে হস্ত শিল্প বিষয়ক প্রশিক্ষণটি নারীদের জীবন মান উন্নয়নে অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ করে বিনামুলে সেলাই মেশিন পেয়ে খুশি যুব নারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা