September 17, 2026, 10:43 pm
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রামে এসএসসির শীর্ষে ‘আপন’র পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে এসএসসির শীর্ষে ‘আপন’র পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক।

 

নিজস্ব প্রতিবেদক : ২১-০৭-২৫

অসুস্থ মা আর পঙ্গু বাবাকে ঘিরেই নুরুন্নবী ইসলাম আপনের ছোট্ট জগৎ। বয়সে কিশোর হলেও কাঁধে চাপিয়ে নিয়েছেন পুরো সংসারের ভার। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার প্রত্যন্ত গ্রাম আন্ধারীঝারে বেড়ে ওঠা এই মেধাবী ছাত্রটি একদিকে যেমন পরিবারের হাল ধরেছেন, অন্যদিকে নিজেকে গড়ে তুলেছেন কঠোর অধ্যবসায়ে।

সকালে, বিকেলে তিনটি টিউশনি করে চালান সংসার, আর রাতের নিস্তব্ধতায় হাতে তুলে নেন পাঠ্যবই। এই সংগ্রামী কিশোরই এবারের এসএসসি (কারিগরি) পরীক্ষায় ২৩৩০ নম্বর পেয়ে কুড়িগ্রাম জেলার শীর্ষস্থান অর্জন করেছেন।

আপনের এই অসামান্য সাফল্যের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তা নজরে আসে কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার। খোঁজখবর নিয়ে আজ সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিজ হাতে আপনকে আর্থিক সহায়তার চেক প্রদান করেন তিনি।

জেলা প্রশাসক বলেন,
আপনের মতো মেধাবী, পরিশ্রমী এবং দায়িত্ববান শিক্ষার্থীরা সমাজের আলোকবর্তিকা। তার উচ্চশিক্ষার পথে যেন কোনো বাধা না আসে, সে বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখব।
তার এই সাফল্যে গর্বিত আজ পুরো কুড়িগ্রাম। শুধু জেলার নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের সংগ্রামী শিক্ষার্থীদের জন্যও সে হয়ে উঠেছে এক উদাহরণ, এক অনুপ্রেরণা।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশানের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা