September 20, 2026, 8:58 am
শিরোনামঃ
মহেশ খালীতে ফয়সাল হত্যা চাঞ্চল্যকর ঘটনায় থানায় মামলা। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা।

কুড়িগ্রামে ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসিতে মোবাইল কোর্টের অভিযান

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসিতে মোবাইল কোর্টের অভিযান।


নিজস্ব প্রতিবেদক : ২৫ জুন ২৫

কুড়িগ্রাম জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথক দু’টি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও তিনটি ঔষুধের ফার্মেসিতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। পৃথক দুটি অভিযানে নেতৃত্বদানকারী দুজন চৌকস নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছেন- মোঃ বদরুজ্জামান রিশাদ এবং মোঃ আবু বক্কর সিদ্দিক।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে- কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ শহরের বিভিন্ন ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় রোগীদের ভোগান্তি, সঠিক কাগজপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্টের ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ ইত্যাদির অপরাধে দুইটি ডায়গনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই মোবাইল কোর্ট পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বদরুজ্জামান রিশাদ।
সূত্রটি আরো জানায়- একই দিনে কুড়িগ্রামের ধরলা সেতুর পূর্বপ্রান্তে ডিসি পার্ক এলাকার ৩ টি ঔষুধ ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান’স স্যাম্পল এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত ঔষধ বিক্রয় করায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর বিভিন্ন ধারা অনুযায়ী ৩ টি ফার্মেসিকে মোট ২২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় প্রসিকিউটর হিসেবে ছিলেন কুড়িগ্রাম ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মোঃ হাফিজুর রহমান মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা