August 2, 2026, 7:51 pm
শিরোনামঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক কুড়িগ্রাম জেলায় ১৬টি নদী ভারতের পাহাড়ি পানির ঢলে বিপদসীমার মধ্যে নদী ভাঙ্গনে এলাকার লোকজন আতঙ্ক। ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ। দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২ ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন।

কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত।

 

নিজস্ব প্রতিবেদক: ২৪.০৬.২০২৫
কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে “স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা “শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় কুড়িগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, গ্রামগুলোকে দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন রাখতে হবে। গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সংঘাত হয়। সেই ছোট ছোট অভিযোগগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বারা গ্রাম আদালতের মাধ্যমে মিমাংসা করে। সেজন্য গ্রাম আদালত সক্রিয় ও শক্তিশালী করতে হলে যোগ্য লোক দেখে স্থানীয় সরকার নির্বাচনে সুশিক্ষিত ও সুনাগরিক নির্বাচন করতে হবে।তাহলে গ্রাম আদালতের সুফল পাবেন।
তিনি আরও বলে,সরকারের তথ্য গবেষণা সেল থেকে গ্রাম আদালত সম্পর্কে প্রচার ও প্রচারণা করে আসছে।এ লক্ষ্যে গ্রামে গিয়ে সচেতনামূলক মিটিং পোস্টার লাগানো হচ্ছে গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিচার নিশ্চিত করা হচ্ছে।

এ সময় কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে বক্তব্য রাখেন,কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) বি,এম কুদরত-এ- খুদা, কুড়িগ্রাম সমাজ সেবা কার্যালয় এর উপপরিচালক মুহঃ হুমায়ুন কবির,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) এ,বি,এম মেজবাহ উদ্দিন আহমেদ, সলিডারিটির পরিচালক মুক্তিযোদ্ধা হারুন উর রশীদ লাল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,জেলা তথ্য অফিসার শাহজাহান আলী,প্রকল্প ম্যানেজার দৌলতুন নেছা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা