September 19, 2026, 12:52 am
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রামে দুই সাংবাদিক মব ভাইলেন্সের শিকার প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে দুই সাংবাদিক মব ভাইলেন্সের শিকার
প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত।

কুড়িগ্রাম প্রতিনিধি: ১৫/৬/২৫

কুড়িগ্রামে দুই সাংবাদিক মব ভাইলেন্সের শিকার হবার ঘটনায় জেলা প্রেসক্লাবের উদ্যোগে আজ রোববার (১৫ জুন) দুপুর সাড়ে ৩টায় জেলা প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক অনিরুদ্ধ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সহ-সভাপতি ফজলে রাব্বি এন্টনি, আইটি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান রানা,নৈতিক সমাজ রাজনৈতিক দলের যুগ্ন সম্পাদক মো: মাজেদ আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন-এর কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার সভাপতি মো: মিনহাজুল ইসলাম মিলন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জাকারিয়া মিঞা, ভুরুঙ্গামারি উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: রইচ উদ্দিন বাদশা, দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, মব ভায়োলেন্সের শিকার দৈনিক সময়ের কাগজের কুড়িগ্রাম সদর প্রতিনিধি মোস্তফা কামাল ও দৈনিক মুক্ত খবর পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।
উপস্থাপনার দায়িত্বে ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আশীর্বাদ রহমান।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন- মব ভায়োলেন্সের শিকার দুই সাংবাদিকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত সাংবাদিকগণ তাদের আন্দোলন চালিয়ে যাবে। প্রতিবাদ সভা শেষে কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা