September 16, 2026, 9:16 pm
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

 কুড়িগ্রামে গরমে অতিষ্ঠ জনজীবন।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ১৩ জুন ২৫

কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বাইরে বের হচ্ছে না।তবে কাজেরর সন্ধানে বের হওয়া মানুষজন পড়েছে চরম বিপাকে। অন্য দিকে জেলার সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বেড়েছে রোগীর চাপ।জেলায় আরো দুদিন এমন তাপমাত্রা অব্যহত থাকবে বলে জানিয়েছেন কুড়িগ্রাম আবহাওয়া অফিস।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি গবেষণাগারের তথ্য মতে,কুড়িগ্রামে দুপুর ১২ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। এতে বাতাসের আদ্রর্তার পরিমান ছিল ৫০ শতাংশ। আগামী আরো দুদিন এমন তাপমাত্রা আবহাওয়া অব্যহত থাকবে।
কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা মোঃ আবু দারদা হেলাল জানান,,ঈদের দিন থেকে প্রচুর গরমে কাহিল হয়ে পড়েছি।আকাশে মেঘের আনা গোনা দেখা দিলেও বৃষ্টি নেই।গরমে কাজ কর্ম করতে সমস্যা হচ্ছে। কি করবো।ফ্যানের বাতাসেও কাজ হচ্ছে না।
সদর হাসপাতালের রোগীর স্বজন মাহবুব রহমান বলেন, প্রচুর গরম।হঠাৎ আমার মেয়ের ডায়রিয়া দেখা দেয়।এখনো হাসপাতালে আছি। কিছুটা সুস্থ হয়েছে।
ওষুধ ব্যবসায়ী সাইয়েদ বাবু বলেন, গরমে স্যালাইন বিক্রি বেড়েছে। পাশাপাশি জ্বর ও সর্দি কাশির ওষুধের চাহিদা বেড়েছে বলে জানান তিনি।
কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, গরমে মানুষজনের সতর্কতা অবলম্বন করে চলতে হবে।স্বাস্থ্য বিভাগকে জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।বিশেষ করে বৃদ্ধ, কিশোর ও শিশুদের বাড়তি যত্নের প্রয়োজনীয়তার প্রতি দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা