September 20, 2026, 1:57 am
শিরোনামঃ
মহেশ খালীতে ফয়সাল হত্যা চাঞ্চল্যকর ঘটনায় থানায় মামলা। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে, কুড়িগ্রামে ৬ হাজার দুঃস্থদের মাঝে কুরবানির মাংস বিতরণ

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে ৬ হাজার দুঃস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ।

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ৮ জুন ২৫

কুড়িগ্রামে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা উদ্যোগে ৬ হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। জেলার তিনটি উপজেলায় প্রায় ৬ হাজার দুঃস্থদের মাঝে ৭৮ টি কোরবানির গরু মাংস বিতরণ করে সংগঠনটি। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রায় দু’শো স্বেচ্ছাসেবীদের নিরলস পরিশ্রমে মাংস বিতরণ করেন বলে জানান সংগঠন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শনিবার

৭ জুন থেকে দুই দিন ব্যাপী কোরবানির মাংস বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’র প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল্লাহ,মোঃ মাসুদ হোসেন,নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড.আতিক মোজাহিদ,ফারুক আহমেদ,সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ অনান্যরা।

কোরবানির মাংস পেয়ে হাতিয়া ইউনিয়নের মোছাঃ সুফিয়া বেগম জানান, কত দিন গরুর গোশত খাই না জানি না,গরুর গোশতের স্বাদ ভুলে গেছি। আজ গরুর গোশত পেয়ে খুব খুশি হইছি। পরিবারের সবাইকে নিয়ে শান্তি করি খাবো।

যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা সংগঠনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন বলেন, আমরা গতকাল আজ দুদিনে কুড়িগ্রাম জেলা তিনটি উপজেলায় (কুড়িগ্রাম সদর,চিলমারী ও উলিপুর) এ ৭৮ টি গরু কোরবানি করেছি। যে সমস্ত মানুষজনের মাংস কেনার সামর্থ নেই এমন ৬ হাজার পরিবারের মুখে হাসি ফোটাতে মাংস বিতরণ করা হলো। আমাদের কাজে সহযোগিতা করায় স্বেচ্ছাসেবকসহ তিন উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা। অসহায় মানুষগুলোর পাশে দাড়ানোর জন্য যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’কে ধন্যবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা