September 20, 2026, 3:27 am
শিরোনামঃ
মহেশ খালীতে ফয়সাল হত্যা চাঞ্চল্যকর ঘটনায় থানায় মামলা। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা।

কুড়িগ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে: ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে : ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ ১ মাদক কারবাড়ি গ্রেফতার।

 

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ০৮ জুন ২০২৫

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার জয়কুমোর গ্রামে মোঃ এনামুল হক নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন সেনাবাহিনী এক চৌকস টিম।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। ০৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সন্ধ্যা ০৮:২১ মিনিটে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন খালিদ।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর একটি দল অংশ গ্রহণ করে এবং একটি বাড়িতে তল্লাশি চালানো হয়।

অভিযানকালে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে:
• ১৪৫ বোতল ফেনসিডিল
• ২৪টি ইয়াবা ট্যাবলেট
• ১০০ গ্রাম গাঁজা

ঘটনাস্থল থেকে মোঃ এনামুল হক (৪০) নামে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং মামলার কার্যক্রম বর্তমানে স্থানীয় থানার মাধ্যমে পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। সেনাবাহিনী জনগণকে সচেতন থাকার এবং সন্দেহভাজন মাদককারবারি সম্পর্কে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানিয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা