September 19, 2026, 4:44 am
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রাম ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী পালন

মোঃ আলমগীর হোসেন

‏কুড়িগ্রাম প্রতিনিধিঃ ০১.০৬.২৫

কুড়িগ্রাম ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৩টায় ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখশানা বেগমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন-জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন,সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,উপজেলা শিক্ষা অফিসার এন.এম শরিফুল ইসলাম খন্দকার সহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকগন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে বিদ্যালয়ের একটি কক্ষে নজরুল চর্চা কেন্দ্র ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন -তোমরা খেলাধুলা, সাংস্কৃতিকের পাশাপাশি ভালো করে লেখাপড়া করবে।আর তোমরা স্বপ্ন দেখবে একদিন আকাশ জয় করেছো,সাগর জয় করেছো, বিশ্ব জয় করেছো। অন্যায় করবে না,অন্যায়কে প্রোশ্রয় দিবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা