September 21, 2026, 4:51 am
শিরোনামঃ
কুড়িগ্রামে শরৎ উৎসব-২০২৬ উপলক্ষে ললিতকলা একাডেমী আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক অনুষ্ঠিত হয়। মহেশ খালীতে ফয়সাল হত্যা চাঞ্চল্যকর ঘটনায় থানায় মামলা। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার

কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলায় ১০ কেজি গাঁজা সহ অটোচালক মাদক ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলায় ১০ কেজি গাঁজা সহ অটোচালক মাদক ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার।

 

নিজস্ব প্রতিবেদক।       ১০ মে ২৫

কুড়িগ্রাম ফুলবাড়ী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ অটো চালক আজিজুল হক (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার বিকালে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুটিচন্দ্রখানা এলাকায় অটো রিকশা তল্লাশি চালিয়ে কসটেপ দিয়ে মোড়ানো ২ পটলায় মোট ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় অটোরিকশাসহ (চালক) মাদক ব্যবসায়ী আজিজুল হককে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বেড়াকুটি এলাকার মৃত আকবর আলীর ছেলে।

পুলিশ বাদী হয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রক্রিয়াধীন রয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে রবিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন নিজস্ব অটোরিকশায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। তিনি এর আগেও গ্রেফতার হয়েছেন এবং তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা