কুড়িগ্রামে শরৎ উৎসব-২০২৬ উপলক্ষে ললিতকলা একাডেমী আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক
অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক: ১৯/০৯/২০২৬ ইং
প্রতিবারের মতো এবারও শরৎ উৎসব -২০২৬ উপলক্ষে
ললিতকলা একাডেমী, কুড়িগ্রাম এর পরিবেশনায়
সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে উপস্থিত থাকতে না পারলেও জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বি. এম কুদরত-এ-খুদা উপপরিচালক, স্থানীয় সরকার অফিস জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম। প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন এবং তিনি এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই শিল্প গোষ্ঠীকে আরো এগিয়ে নিয়ে যাবে, এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
ললিতকলা একাডেমী প্রায় ২০ বছর থেকে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ দিয়ে আসছে।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অনুষ্ঠান সহযোগিতায় শিল্পকলা একাডেমী কুড়িগ্রাম।