September 20, 2026, 2:48 am
শিরোনামঃ
মহেশ খালীতে ফয়সাল হত্যা চাঞ্চল্যকর ঘটনায় থানায় মামলা। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা।

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত।

 

নিজস্ব প্রতিবেদক-       ০৭-০৪-২৫

তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত” গণমাধ্যমে মুক্তি, গণতন্ত্রের শক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করা হয়েছে।

ইউরোপীয়ান ইউনিয়ন দাতা সংস্থার যৌথ অনুদানে এ্যাকশনএইড বাংলাদেশ সেন্টার ফর পিস এন্ড জাস্টিস, ব্র্যাক ইউনিভার্সিটি এর যৌথ সহযোগিতায় সুশীল, সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনএ্যাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও’স) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি এন্ড রুল’স অব ল ইন বাংলাদেশ প্রজেক্টের আওতায় বিটনিক, উদয়াঙ্কুর সেবা সংস্থা ও হাব কুড়িগ্রাম এর তত্বাবধায়নে বিশ্ব গণ মাধ্যম দিবস পালন করা হয়।

বুধবার ৭ মে দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের টেরডেস হোমস থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা পর্যায়ে মুক্ত গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি চ্যালেঞ্জ এবং সম্ভাবনা,গণযোগাযোগে ভুল তথ্যের প্রভাব এবং স্থানীয় গণমাধ্যমের ভূমিকা,স্থানীয় সাংবাদিক ও কর্মীদের, বিশেষ করে নারীদের অনলাইন হয়রানি ও হুমকির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাসহ অডিও ভিজ্যুয়ালের মাধ্যমে মুক্ত গণমাধ্যম, ভুল তথ্য, ফ্যাক্ট-চেকিং, নারীদের অনলাইন হয়রানি এবং ডিজিটাল সুরক্ষা সম্পর্কিত মূল বার্তাগুলো তুলে ধরা হয়।

এসময় উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম, বিটনিক এর প্রতিনিধি খাইরুল হাসান আদনান, হাব সহ-সভাপতি আসাদুজ্জামান, সেক্রেটারী এম রশীদ আলী।যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম,সাংবাদিক হাসিবুর রহমান হাসিব,মোঃ ইউনুস আলী,শ্যামল ভৌমিক, রাজু মোস্তাফিজ, আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ বাবুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অনান্য সাংবাদিকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা