September 19, 2026, 1:28 am
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রামে চূড়াঞ্চলে নারীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে চরের নারীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ।

কুড়িগ্রাম প্রতিনিধিঃ।            ২০ এপ্রিল ২৫
কুড়িগ্রামে চরাঞ্চলের নারীদের বেকাররত্ব দূরীকরণ ও দক্ষতা উন্নয়নে নানাবিধ কাজের উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক।

নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নকশীকাঁথা ও অন্যান্য হস্ত কুটির শিল্প ও কারিগরী শিক্ষায় উদ্বুদ্ধ করতে প্রায় অর্ধশতাধিক যুব- নারীদের মাঝে ২০ দিনের প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষণ শেষে মেয়েদের ভবিষ্যত ইচ্ছের কথা জেনে নগদ অর্থসহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

রবিবার ২০ এপ্রিল বিকেলে চর যাত্রাপুর আরডিআরএস ফেডারেশনে প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে নগদ অর্থ তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাঈদা পারভীন, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাংবাদিক, সাইয়েদ আহমেদ বাবু,জুয়েল রানা, ফজলুল করিম ফারাজী প্রমুখ।
শিক্ষার্থী ফাহমিদা পারভীন বলেন, আমি স্নাতকে ভর্তির জন্য চেষ্টা করছি।তবে আমার ইচ্ছে নার্সিং পড়ার। কুড়িগ্রাম জেলা প্রশাসক স্যার আমাকে নার্সিং ভর্তির আশ্বাস দিয়েছেন।সবার সহযোগিতা পেলে প্রত্যান্ত চরাঞ্চলে থেকে সামাজিক কার্ক্রমেগুলো আরো বেশি বেশি করতে পারবো।
অনুষ্ঠানে সাংবাদিক সাইয়েদ বাবু বলেন,কুড়িগ্রামে চরের অবহেলিত মানুষের জীবন মান উন্নয়নে জেলা প্রশাসক যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়।তিনি চরের মানুষের বিশেষ করে নারীদের বেকারত্ব দুুর করার লক্ষ্যে কারিগরি ও হস্তকুঠির শিল্পে প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী করার চেষ্টা করছেন।

জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান,গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। গ্রামে প্রচুর মেধা সম্পন্ন মানুষ আছে। তাদের চিন্তা শক্তিকে কাজে লাগাতে পারলে চরাঞ্চলের মানুষের জীবন যাত্রার মানে উন্নয়ন ঘটানো সম্ভব। ইতিমধ্যে চরে ৪ জন মহিলাকে বিদেশ পাঠানো ও ৩০ জন শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে আশপাশের মানুষগুলোকে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই শহরের মানুষের সাথে তাল মিলিয়ে চরাঞ্চলের মানুষগুলো এগিয়ে যাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা