September 18, 2026, 12:05 am
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রামে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন গ্রেফতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন গ্রেফতার।
আজ বৃহস্পতিবার ২০ মার্চ দুপুরে সাদ্দামকে কুড়িগ্রাম সদর ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হলে পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষীতে ০৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
উল্লেখ্য যে, গতকাল বুধবার ১৯ মার্চ সন্ধ্যার পর রংপুরের জাহাজ কোম্পানির মোড় থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়।
 কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় থেকে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে। পরে তাকে রাতেই কুড়িগ্রামে নিয়ে এসে সদর থানা হেফাজতে রাখা হয়। সাদ্দামের বিরুদ্ধে কুড়িগ্রামের আশিক হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। রিমান্ড শুনানি শেষে সাদ্দামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরো জানা যায়, এই সাদ্দাম হোসেন জেলা ছাত্রলীগের দায়িত্ব থাকা অবস্থায় কুড়িগ্রাম জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যে কোন নিয়োগ বিজ্ঞপ্তিতে তাকে চাঁদা দিতে হয় বলে জানা যায়। এমনটি মোগলবাসার এক দাখিল মাদ্রাসায় ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। গোপন তথ্যের ভিত্তিতে আরো জানা যায় যে, অনেক ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজে তার নাম ভাঙ্গিয়ে অনিয়মের সহিত কাজ করা হলেও ভয়ে কেউ  মুখ খুলতো না বলে জানা যায়। পৌরসভার অনেক রাস্তার কাজ তার নাম ভাঙ্গিয়ে পরিচালনা করা হতো, কাজের অনিয়ম বলতে গেলে এক বাক্যে বলে উঠতো এটি সাদ্দাম এর কাজ সাদ্দাম কে বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা