September 20, 2026, 1:55 am
শিরোনামঃ
মহেশ খালীতে ফয়সাল হত্যা চাঞ্চল্যকর ঘটনায় থানায় মামলা। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা।

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামের বানভাসি মানুষদের মাঝে ত্রাণ বিতরণ।

কুড়িগ্রামে বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন।শুক্রবার (৫ জুলাই) সকালে জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চর ও সদর উপজেলার যাত্রাপুরের ঝুমকার চরে সদাশয় সরকারের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন।

বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ শেষে বিভাগীয় কমিশনার উলিপুরের হাতিয়া ও কুড়িগ্রাম সদরের যাত্রাপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ও স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন। বিভাগীয় কমিশনার বলেন- সম্মিলিতভাবে সরকারের সকল বিভাগ বন্যাকবলিত মানুষের পাশে সুদৃঢ় সহায়তার হাত প্রসারিত করতে বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রংপুর বিভাগের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো: মাহবুবর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আহসান হাবীব, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাজাদুর রহমান তালুকদার সাজু ও উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মর্তুজা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিম, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো: মাসুদুর রহমান ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা