September 19, 2026, 1:34 am
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

বাংলাদেশ পুলিশের ইফতারের অর্থ বিভিন্ন জেলার দুস্থ ও অসহাত্যদের মাঝে বিতরণ আইজিপি। দৃশ্য- কুড়িগ্রাম জেলা পুলিশ

মোঃ আলমগীর হোসেন

বাংলাদেশ পুলিশের ইফতারের অর্থ বিভিন্ন জেলার দুস্থ ও অসহাত্যদের মাঝে বিতরণ আইজিপি।

দৃশ্য- কুড়িগ্রাম জেলা পুলিশ।

 

প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে বাংলাদেশ পুলিশের ইফতারের অর্থ বিভিন দুঃস্থ ও অসহায় ১৫০ জন সম্মানিত নাগরিকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। 

শনিবার কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে এ ইফতার সামগ্রী তুলে দেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
উন্নত মানের প্রকৃতিবান্ধব পাটের ব্যাগে পরিবেশিত একেকজনের ইফতার প্যাকেজে ছিল ০৫ কেজি উন্নত মানের বাসমতি চাল, ১.৫০ কেজি ছোলা, ২ লিটার তীর সয়াবিন তেল, ০১ কেজি সুগার মিলের চিনি, ০১ কেজি উন্নত মানের মসুর ডাল ও একটি গুড়া দুধের প্যাকেট, ১ প্যাকেট সেমাই। 

ইফতার সামগ্রী গ্রহীতার মধ্যে রাজিবপুর থেকে ১৫ জন, রৌমারী থেকে ১৫ জন, ঢুষমারা থেকে ১৫ জন, চিলমারী থেকে ১০ জন, নামাজের চর থেকে ১০ জন, মোহনগঞ্জ থেকে ১০ জন, উলিপুর থেকে ১০ জন, কুড়িগ্রাম সদরের ১০ জন, ভূরুঙ্গামারীর ১০ জন, কচাকাটার ১০ জন, নাগেশ্বরীর ১০ জন, ফুলবাড়ীর ১০ জন ও রাজারহাট থেকে ১০ জনকে কুড়িগ্রাম সদর এবং চিলমারী এলাকায় গিয়ে  আইজিপি পক্ষে কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বাংলাদেশ পুলিশের ইফতার সামগ্রী বিতরণ করেন।

চিলমারী শাখাহাতির চর এলাকার কপজান বেওয়া ইফতার সামগ্রী পেয়ে বলেন, কয়দিন থাকি ছাওয়া গুলাক নিয়া চাউল ভাজিয়া ইফতার করচোং পুলিশ হামাক বুট, সেমাই, দুধ দিছে আইজকা ছাওয়াগুলা ভালমন্দ খাবার পাইবে। আল্লাহ পুলিশের ভাল করুক।

কুড়িগ্রাম সদরের শুলকুর বাজারের রহিমা বেগম ইফতার সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, মোর বয়স হইছে কাম করবার পাও না পুলিশের চাউল তেল পায়া মোর খুব উপকার হইল।

কচাকাটার  কবিরাজপাড়ার মেজভান ইফতার সামগ্রী পেয়ে বলেন , এই রোজাত মুই কারোর কাছে কোন সাহায্য পাং নাই আইজ পুলিশ মোক চাউল ডাইল তেল দুধ সেমাই দিল ছাওয়া পাওয়া গুলা কয়দিন ভাল খাবার পাইবে।       

ভূরুঙ্গামারীর দেওয়ানের খামারের ওমর আলী শেখ ইফতার সামগ্রী পেয়ে বলেন,  আমরা গরিব মানুষ ঠিক মতো খাবার পাইনা রোজার দিনে কামকাজ নাই।  বাজার করবার পাইনা, পুলিশ আইজকা মেলাকিছু দিছে। আমারা খুব খুশি।

ভূরুঙ্গামারীর ফুল কুমারের প্রতিবন্ধী মজিরণ  ইফতার সামগ্রী পেয়ে বলেন, মুই ভিক্কা খাচিনু মোক এর আগে পুলিশ একটা দোকান করি দিছে  মোক দেখার কায়ো নাই, পুলিশ আজকা মোক সাহায্য করছে আল্লাহ ওমার ভাল করু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা