September 16, 2026, 10:00 pm
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রামে অভিনব কায়দায় মাদকদ্রব্য দিয়ে লাশ সাজিয়ে পাছার এম্বুলেন্স সহকারে গ্রেফতার।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে অভিনব কায়দায় লাশ সাজিয়ে এ্যাম্বুলেন্সের সিটে মাদক পরিবহনের সময় বিপুল পরিমান মাদক উদ্ধারসহ এ্যাম্বুলেন্স জব্দ করেছে পুলিশ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গত ০৬ নভেম্বর ২০২৩ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭.৩০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন সদর ইউনিয়ন এর চন্দ্রখানা গ্রামস্থ এলাকায় একটি এ্যাম্বুলেন্সের গতিবিধি সন্দেহ জনক মনে হওয়ায় এম্বুলেন্সটি থামার জন্য সংকেত দেয়। এসময় পুলিশের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করলে এ্যাম্বুলেন্স এর চালক রাস্তার উপর গাড়ী রেখে পালিয়ে যায়। পরে এ্যাম্বুলেন্সটির সিটে লাশের মতো করে চাদর মুড়িয়ে রাখা অবস্থায় ১৮ কেজি গাঁজা, ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত এ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, উক্ত বিষয়ে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং জরিতদের গ্রেফতারের জন্য অভযান চলমান রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা