September 20, 2026, 7:29 am
শিরোনামঃ
মহেশ খালীতে ফয়সাল হত্যা চাঞ্চল্যকর ঘটনায় থানায় মামলা। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা।

কুড়িগ্রামে ৩ কেজি গাঁজা, ২৪ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশি মদ উদ্ধারসহ ০২ জন কুখ্যাত মাদক কারবারি’কে গ্রেফতার করেছে পুলিশ ।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে ৩ কেজি গাঁজা, ২৪ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশি মদ উদ্ধারসহ ০২ জন কুখ্যাত মাদক কারবারি’কে গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ০০.৩০ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন বালারহাট বাজার থেকে মোটরসাইকেল যোগে গাঁজা পরিবহনের সময় লালমনিরহাট জেলার সদর থানাধীন কুলাঘাট (কালিরপাঠ) গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ রুবেল হোসেন (২৪)’কে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল টি জব্দ করে ফুলবাড়ী থানা পুলিশ।

অপর দিকে কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম একই তারিখ রাত্রি আনুমানিক ০০.৩০ ঘটিকার সময় কচাকাটা থানাধীন বলদিয়া ইউনিয়নের রাঙ্গালেরকুঠি গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ নুরু মিয়া (৩৪)’কে ৩ বোতল বিদেশি মদ ও ২৪ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি দ্বয়ের বিরুদ্ধে কচাকাটা ও ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা