May 31, 2026, 5:23 am
শিরোনামঃ
কুড়িগ্রামে অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে আল-জাজা ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার। দরিদ্র ও অসচ্ছল ২২০ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণে আল-জাজা ফাউন্ডেশনের ৩ দিনব্যাপী উদ্যোগ গ্রহণ করেছে। রামিশা হত্যার রায় বাংলাদেশে এক নতুন ইতিহাস জন্ম নিল। গ্রামীণ ‘বার্ষিক উন্নয়ন পরিকল্পনা’ বা এডিপির প্রায় ১০ লক্ষ টাকার কাজের ভরপূর অনিয়ম, নামমাত্র বাস্তবায়ন। কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ড কর্তৃক রেগুলেটরের বেহাল অবস্থা দেখার যেন কেউ নেই কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয়

দরিদ্র ও অসচ্ছল ২২০ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণে আল-জাজা ফাউন্ডেশনের ৩ দিনব্যাপী উদ্যোগ গ্রহণ করেছে।

মোঃ আলমগীর হোসেন

দরিদ্র ও অসচ্ছল ২২০ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণে আল-জাজা ফাউন্ডেশনের ৩ দিনব্যাপী উদ্যোগ গ্রহণ করেছে।

 

নিজস্ব প্রতিবেদক: ২৮/৫/২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও অসচ্ছল মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এক অনন্য উদ্যোগ নিয়েছে সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আল-জাজা ফাউন্ডেশন’। সংগঠনটির উদ্যোগে ৩ দিনব্যাপী বিশেষ ঈদ আয়োজনের মাধ্যমে মোট ২২০টি দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণের কর্মসূচি শুরু হয়েছে।

২৭ মে ২০২৬ ইং (বুধবার), ০৯ জিলহজ্জ থেকে এই কার্যক্রমের শুভ সূচনা হয়, যা আগামী ২৯ মে শুক্রবার পর্যন্ত পর্যায়ক্রমে চলবে। সংগঠনের সভাপতি মো: খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: আবু সোয়াইব-এর সার্বিক তত্ত্বাবধানে এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী আয়োজনের শুরু ২৭ মে কর্মসূচির প্রথম দিনে ভেরভেরী নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক জনাব মো: ছয়ফুল হক। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

প্রথম দিনে ‘এসো ঈদ আনন্দ বিলাই’ স্লোগানকে সামনে রেখে প্রথম দিনে ১৫০টি দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে।

পরবর্তী কার্যক্রম (পরিকল্পনা অনুযায়ী):
সংগঠনটির নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী,২৮ মে (বৃহস্পতিবার): আরও ৫০টি পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয় এবং
২৯ মে (শুক্রবার): শেষ দিনে ২০টি পরিবারের মাঝে মাংস বিতরণ করা হবে।

জনসাধারণের প্রত্যাশা, প্রথম দিনেই মাংস পেয়ে অনেক অসচ্ছল পরিবার আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা সংগঠনের এই উদ্যোগকে অত্যন্ত মানবিক ও সময়োপযোগী বলে উল্লেখ করেন।সুষ্ঠু ও শৃঙ্খল পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আগামী দুই দিনেও একইভাবে কার্যক্রম চলমান থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

উক্ত আয়োজনে, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আল-জাজা ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের তরুণরা এভাবে এগিয়ে এলে দারিদ্র্য অনেকটাই লাঘব হবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক মো: আবু সোয়াইব বলেন,
“আমাদের মূল লক্ষ্যই হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সবার দোয়া ও সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্যক্রম পরিচালনা করবো ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা