September 19, 2026, 6:17 am
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন ।

মোঃ আলমগীর হোসেন

 কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন ।

কুড়িগ্রাম প্রতিনিধি -০৮-০৫-২০২৬

,হে নূতন, দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ’ রবীন্দ্রসংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ‘আলোকের এই ঝরনা ধারায়’ ও ‘তোমার খোলা হাওয়া’সহ একের পর এক গান, নাচ ও আবৃত্তির মধ্য দিয়ে কুড়িগ্রামে উদ্‌যাপিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর–এর ১৬৫তম জন্মবার্ষিকী।

জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার(০৮ মে) বিকেলে শহরের আই লাভ কুড়িগ্রাম চত্বর–এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠান শুরু হলেও এর আগেই সাংস্কৃতিক কর্মী ও বিনোদনপ্রেমী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি–এর শিল্পীরা। রবীন্দ্রসংগীতের পাশাপাশি নৃত্য ও আবৃত্তিও পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত এ-খুদা। আলোচনা পর্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব,সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু ও জেলার বিভিন্ন কবি সাহিত্যিক ও রবীন্দ্র প্রেমী মানুষ।

হাসিবুর রহমান হাসিব বলেন, ‘বাংলাভাষার মানুষ যত দিন থাকবে, তত দিন বাঙালির মানসপটে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকবেন। যেখানেই প্রেম, বিরহ, সমাজ ও সাহিত্য নিয়ে আলোচনা হবে, সেখানেই রবীন্দ্রনাথ বেঁচে উঠবেন।’
সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, শিল্প ও সাহিত্যচর্চা বাড়লে সমাজে অপশক্তির উত্থান কমবে।

প্রধান অতিথির বক্তব্যে বিএম কুদরত এ-খুদা বলেন, ‘রবীন্দ্রনাথ চর্চা করলে তরুণ ছেলে-মেয়েদের বিপথে যাওয়ার পথ বন্ধ হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিকার রফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা